প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজায় ইসরাইল ড্রোন, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করে হামলা বৃদ্ধি করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর এসব হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে কোনো সতর্কতা ছাড়াই ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার স্থানটি শহরের শরণার্থী শিবিরের প্রবেশপথের নিকটে অবস্থিত।
ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। পরে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
আহতদের উদ্ধার করে শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা তল্লাশি অব্যাহত রেখেছেন।
ভোরের দিকে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলাটি চালানো হয়। সে সময় আশপাশের বাড়িঘর ও সড়কের পাশে তাঁবুতে আশ্রয় নিয়ে ছিলেন বহু পরিবার।
এদিকে গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই শহরের দারাজ এলাকায় পৃথক আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরো তিনজন। এছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত আত-তাওয়াম ও জাবালিয়ার বিভিন্ন তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
ইসরাইলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছেন ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। খান ইউনিসে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি অভিযোগ করেছে যে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন