প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ : আর্লিং হালান্ড, যিনি ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হিসেবে পরিচিত, আবুধাবিতে একটি নতুন আবাসন প্রকল্পের অধীনে ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডযুক্ত একটি বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন হালান্ড। নরওয়ের এই ফুটবলার তাঁর পরিবারের জন্য পাঁচ শয়নকক্ষের একটি ভিলা কিনেছেন।
ম্যানচেস্টার সিটি ইয়াস রেসিডেন্সেস বাই ওহানা আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হালান্ড এই ঘোষণা দেন। ইয়াস আইল্যান্ডের পাশে ইয়াস খালের তীরে অবস্থিত এই প্রকল্পটি ১ দশমিক ৬৭ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠছে, যেখানে ২ হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখানে টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা এবং বড় আকারের পারিবারিক বাড়িও থাকবে। বর্তমানে নির্মাণকাজ চলছে এবং ধাপে ধাপে বাড়িগুলো ২০২৯ সালের মধ্যে হস্তান্তর শুরু হবে।
প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সোমবার ইতিহাদ অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে হালান্ডের এই ঘোষণা আসে। অনুষ্ঠানে ৪ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রকল্পটির আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত গার্দিওলা পেশাদার ফুটবলের বাইরেও দলগত কাজ, শৃঙ্খলা ও সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় এবং হালান্ডের বাবা আলফি হালান্ডও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ওই আবাসন এলাকায় নিজের কেনা বাড়ির চাবি গ্রহণ করেন।
ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডিংকে কেন্দ্র করে প্রকল্পটি সাজানো হচ্ছে। পরিকল্পনায় রয়েছে একটি বিশেষ পার্ক, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ একাডেমি। পাশাপাশি ফুটবল মাঠ, টেনিস ও বাস্কেটবল কোর্ট, শরীরচর্চার সুবিধা এবং বিনোদনের বিভিন্ন জায়গা থাকবে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই ও তিন শয়নকক্ষের টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা এবং চার ও পাঁচ শয়নকক্ষের ভিলা নির্মাণ করা হবে। আগামী ১৯ অক্টোবর থেকে আবাসন প্রকল্পে প্লট ও বাড়ি বিক্রি শুরু হবে। নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী, দুই শয়নকক্ষের টাউনহাউসের গড় দাম ৩৭ লাখ ৫০ হাজার আমিরাতি দিরহাম।
এই ঘোষণার মাধ্যমে আবুধাবি ও ম্যানচেস্টার সিটির সম্পর্ক আরও দৃঢ় হলো। ক্লাবটির মালিকানার সঙ্গে আবুধাবির যোগসূত্র রয়েছে সিটি ফুটবল গ্রুপের মাধ্যমে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন