প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পদ্মা ব্যাংকের গ্রাহকরা মতিঝিলে আমানত ফেরতের রোডম্যাপের দাবিতে মানববন্ধন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অর্থ ফেরত না পাওয়ার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। এসময় তারা পদ্মা ব্যাংকের অর্থ লুটকারীদের শাস্তি এবং পাচার হওয়া অর্থ ব্যাংকে ফেরতের দাবি জানান।
পদ্মা ব্যাংকের সর্বশেষ প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৯১ শতাংশের বেশি খেলাপি হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপিত ব্যাংকটির আর্থিক চিত্রে উল্লেখযোগ্য মূলধন ঘাটতির তথ্যও উঠে এসেছে।
২০২৪ সালে প্রকাশিত তথ্যে ব্যাংকটির গ্রাহক সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। বাংলাদেশ ব্যাংকের কাছে সর্বশেষ উপস্থাপিত তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতি বা ঋণাত্মক ইকুইটির পরিমাণ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। পদ্মা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকা। ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণ ছিল ৫ হাজার ৫৯৮ কোটি টাকা। একই সময়ে আমানত ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। ব্যাংকটির পরিচালন ক্ষতি দাঁড়িয়েছে ৩৪১ কোটি ৪২ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন