প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এর একটি জায়গা নিশ্চিত করেছে। এই জয় শেষে, দলের পারফরম্যান্সের জন্য আনচেলত্তি ভূয়সী প্রশংসা করেছেন। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ বলেন, তার দল এখন সত্যি একটিকে ঐক্যবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি দলে পারফরম্যান্স সম্পর্কে বলেন, 'এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই আমাদের লক্ষ্য। আমরা নিখুঁত নই, এখনও অনেক কিছু উন্নত করার আছে। বলের নিয়ন্ত্রণে থাকলে আমরা আরও দ্রুত খেলতে পারি। আমি খুশি, কারণ দল অনেক উন্নতি করেছে এবং এখন আমরা অনেক বেশি দৃঢ়। নকআউট ম্যাচে এই দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। প্রথম ম্যাচের তুলনায় এখন ভুল কম, ছন্দ বেশি এবং আক্রমণে কার্যকারিতাও বেড়েছে।'
এরপর তিনি ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বলেন, 'শান্ত থাকুন। ধন্যবাদ। শান্ত থাকুন, শান্ত থাকুন! একদম শান্ত থাকুন!'
রাফিনিয়ার চোটের কারণে এই ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেছেন ১৯ বছর বয়সী রায়ান। ইংলিশ ক্লাব বোর্নমাউথের এই তরুণের ব্যাপারে আনচেলত্তি মন্তব্য করেছেন। তিনি বলেন, রায়ান বিশ্বকাপে ২০ বছরের কম বয়সে ব্রাজিলের হয়ে শুরু করা ষষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছে।
আনচেলত্তি বলেন, 'রায়ান রক্ষণ ও আক্রমণ দুই দিকেই সম্পূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে। সে খুব ভালো খেলেছে। তার খেলা দেখে আমি খুবই সন্তুষ্ট। তরুণ থাকা তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার মধ্যে পরিপক্কতা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা আছে, গুণগত মানও রয়েছে। সত্যি বলতে, তার সর্বোচ্চ সামর্থ্য কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা এখনো কেউ জানে না।'
এই জয়ের ফলে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর শীর্ষে থেকে শেষ করেছে। মরক্কোরও সমান ৭ পয়েন্ট ছিল, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল প্রথম স্থান নিশ্চিত করেছে। রাউন্ড অব ৩২-এ ক্যানারিনহারা খেলবে গ্রুপ এফ-এর রানার্স-আপ দলের বিপক্ষে। সে ক্ষেত্রে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।
স্কটল্যান্ড ম্যাচের অন্যতম বড় খবর ছিল নেইমারের মাঠে ফেরা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেলেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী তারকা।
আনচেলত্তি বলেন, 'নেইমার খেলার সুযোগ পেয়েছে, কারণ সে সেটা অর্জন করেছে। চোট থেকে ফেরার জন্য সে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে ও অনুশীলন করেছে। তার গুণাবলির কারণে সে এই বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারে। অল্প সময় খেলেও সে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ব্রাজিলের জার্সি পরে খেলতে কোনো খেলোয়াড়ের আলাদা অনুপ্রেরণার দরকার হয় না, নেইমারের ক্ষেত্রেও তাই। তার বয়স ৩৪, কিন্তু ব্রাজিলের হয়ে খেলার প্রতি তার আবেগ এখনো একজন তরুণের মতোই।'
এদিন ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ভিনিসিউস জুনিয়র, যিনি জোড়া গোল করেছেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন চার গোল নিয়ে দ্বিতীয় স্থানে। লিওনেল মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন তিনি।
ভিনির প্রশংসায় আনচেলত্তি বলেন, 'ভিনির এই পারফরম্যান্স আমাকে আনন্দ দেয়, কারণ আমি কখনোই সন্দেহ করিনি যে সে এমন বিশ্বকাপ খেলতে পারে। জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য গর্বের বিষয়। সে দুর্দান্ত খেলছে, এমনকি একটি হেড দিয়েও গোল করেছে, যা তার জন্য খুবই বিরল। ভিনিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমার কাছে সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।'
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের ম্যাচ যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন