প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাজেকে সড়ক অবরোধ চলাকালীন অবরোধকারীদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। অবরোধের সমর্থনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়েছেন। এ সময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দেওয়া হয়েছে।
তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক রয়েছে। শহরের বিভিন্ন স্থানে টহল দল কাজ করছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানিয়েছেন, অবরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশের দুটি মোবাইল টিমও কাজ করছে। ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন