প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামের এক আসামিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ মামলায় একই সাথে তার উপর ২০ হাজার টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে, এবং অনাদায়ে তাকে আরও দুই মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রবিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবদুল হান্নান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার কে এম স্বপনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ১ অক্টোবর তার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষ করে ২০২১ সালের ২৮ মার্চ রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানিয়েছেন যে, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন