০৮:৪৪ পি.এম
শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এই পদত্যাগ করেন।
রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে যাওয়ার ফলে, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাছাড়া, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন এই তথ্য প্রকাশ করেছেন।
আরও পড়ুন: সোনারগাঁয় মৎস্যজীবী দলের নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের গুলি
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
ডেপুটি স্পিকারও শপথের সময়ে স্পিকারের শপথ নিয়ে রাখেন, এমন তথ্যও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন