ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষকদের 'পেস্টিসাইড' ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে : কৃষিমন্ত্রী


কৃষকদের

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, "নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পেস্টিসাইড ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।" তিনি উল্লেখ করেন, মাত্রাতিরিক্ত কীটনাশক (পেস্টিসাইড) ব্যবহারের কারণে কৃষকদের মাঝে ক্যান্সারসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ বিষয়ে পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার বিশদ বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গভর্নিং বডির ষষ্ঠ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, "রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক ও জৈব সার সঠিকভাবে প্রয়োগ করা গেলে মাটি, পরিবেশ, পানি এবং মাছ নিরাপদ থাকবে।" বর্তমানে মাটিতে ভারী ধাতুর উপস্থিতি এবং মাটির পিএইচ মাত্রার অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মMinister বলেন, "মাটির পিএইচ ৪.৫ থেকে ৫-এর মধ্যে রয়েছে, যেখানে ভালো ফলনের জন্য তা ৬.৫-এর ওপরে থাকা প্রয়োজন।" এ প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয় মাটির উর্বরতা ও অম্লত্ব স্বাভাবিক রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছে।

সভায় কৃষিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ মাংস উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রী জানান, গবেষণা ও উৎপাদন আরো বাড়াতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বিলিয়ন ডলারের মাংস ও মাংসজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে। পাশাপাশি মিঠাপানির মাছের উৎপাদন ও সংরক্ষণে অভয়াশ্রম স্থাপন সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করা হচ্ছে।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

জাতীয় নীতি প্রণয়নে গবেষকদের মেধা ও জ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, "বিএআরসির সিদ্ধান্তগুলোর শতভাগ বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।"

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন জাত উদ্ভাবনে সরকারি ও বেসরকারি উভয় গবেষণা প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়। সেসব উদ্ভাবনকে জাতীয় স্বার্থে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

সভায় সংসদ সদস্য আবুল কালাম, সংসদ সদস্য শিরীন সুলতানা, পরিকল্পনা কমিশনের সদস্য মো. মাহমুদুল হোসাইন খান, কৃষিসচিব মো. সেলিম খান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলওয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘাড়ের সমস্যায় ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ঘাড়ের সমস্যায় ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ

ঢাকা, ২০ আগস্ট ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান ঘাড়ের সমস্যায় পড়ে গেছেন। এই কারণে আজ তিনি বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করেননি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তানজিদ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ম্যাচে তিনি ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ বাংলাদেশ দল অনুশীলন করেছে। কিন্তু তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেননি। বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলন চলাকালীন পুরো সময় তিনি নেটের এক কোনায় দাঁড়িয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের সাথে কথা বলেছেন। যদিও ব্যাটিং অনুশীলন না করলেও তিনি দলের সঙ্গে ওয়ার্মআপ ও ফিল্ডিং অনুশীলন করেছেন। ঘাড়ের সমস্যা থাকায় ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন অন্য ওপেনার সৌম্য সরকার। যদি তানজিদ খেলতে না পারেন, সেজন্য সৌম্যকে প্রস্তুত রাখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন দলের শেষ অনুশীলনে তানজিদকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

আজকের অনুশীলনে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সময় আঙুলে বলের আঘাত পান। সঙ্গে সঙ্গেই নেটের উইকেট বসে পড়েন তিনি। তবে সেই সময়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি আবারও অনুশীলন শুরু করেন।

আজ নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় শরিফুলকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ইনজুরির কারণে তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে শরিফুলকে একাদশে রাখা হবে কিনা সেটি পরিষ্কার করেননি কোচ সিমন্স। সংবাদমাধ্যমে সিমন্স বলেন, ‘আমরা এখনও একাদশ নিয়ে কোন সিদ্ধান্ত নেইনি। আগামীকাল সিদ্ধান্ত নিবো। শরিফুল দারুণ বোলার। আমাদের মূল লক্ষ্য দ্বিতীয় টেস্টে জয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা দূতাবাসের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা দূতাবাসের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চীন দূতাবাস অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফল ঘোষণার পর এই অভিনন্দন বার্তা প্রদান করা হয়েছে।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন।" চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের সঙ্গে চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার জন্য বাংলাদেশকে সাহায্য করার জন্য তারা প্রস্তুত রয়েছে, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বৃহত্তর সুবিধা নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাফ নদে রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


নাফ নদে রাইফেল-পিস্তলসহ ২৩২ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ড পাচারকারিদের মধ্যে কাউকে আটক করতে পারেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায়।

তিনি জানালেন, একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাফ নদী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তর করবে, এমন তথ্য পেয়েছিল কোস্টগার্ড। তাই, কোস্টগার্ড মধ্যরাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভোররাতে একটি সন্দেহজনক কাঠের ট্রলারকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। কিন্তু সেই সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনে প্রবেশ করে এবং চক্রের সদস্যরা ট্রলারটি রেখে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড ট্রলারটি তল্লাশি করে জালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি বিদেশি রাইফেল, ১টি বিদেশি পিস্তল, ২৩২ রাউন্ড তাজা গুলি ও ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, এ চক্রের সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও জব্দ করা ট্রলারটির আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম রোধে ভবিষ্যতেও কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল

 

ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়ম, আর্থিক জটিলতা এবং গত কয়েক বছরে লোকসানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বরং সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল সরাসরিই জানিয়েছেন, এ বছর বিপিএল হচ্ছে না। একই সঙ্গে নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

বিপিএলের সাম্প্রতিক সমস্যাগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং দীর্ঘমেয়াদে আরও ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এটা করার ইচ্ছা শতভাগ আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।

তামিম বলেন, ‘আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে।’

বিপিএল আয়োজনের জন্য দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব হলেও সেটি করতে চান না তামিম। তাঁর কাছে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে সুষ্ঠু কাঠামো তৈরি এবং বিসিবির ভাবমূর্তি ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।

তামিমের ভাষায়, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%