প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের কারণে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এটি ঘটে সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে।
নিহত যুবক মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এক ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং পেশায় ছিলেন একটি লাড্ডুর দোকানের কর্মচারী।
নিহতের বড় বোন শারমিন বেগম জানান, গত শুক্রবার মোহাম্মদের স্ত্রী গ্রামের বাড়ি যান। সেই সময় মোহাম্মদ বাইরে থেকে অন্য নারী নিয়ে বাসায় অবস্থান করছিলেন, এই অভিযোগ তোলেন তার সৎ ভায়রা ভাই কাওসার।
এই অভিযোগের পর ওই ঘটনা মোহাম্মদের স্ত্রী শ্যামলীসহ স্বজনদের জানানোর পর থেকেই দুই পরিবারের মধ্যে দফায় দফায় ঝগড়া চলছিল।
শারমিন বেগম আরও বলেন, ‘পারিবারিক ওই কলহের কারণে সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া এবং মুজাহিদসহ 10-12 জন মিলে মোহাম্মদকে মারধর করেন। এক পর্যায়ে কাওসার মোহাম্মদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ নিরীখ তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন