প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর একটি অনন্য বিশ্বরেকর্ড তৈরি করেছেন। টসের জন্য মাঠে নামার সাথে সাথে তিনি ইতিহাসের পাতায় স্থান করে নেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৫০ ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে (পুরুষ ও নারী উভয় বিভাগ মিলিয়ে) অর্জিত হয়েছে। নারী ক্রিকেটে ১২১ ম্যাচ খেলে শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু দ্বিতীয় স্থানে রয়েছেন।
ম্যাচ শুরুর পূর্বে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল ছিল দুই দেশের অধিনায়কদের মধ্যে সৌজন্যমূলক করমর্দন নিয়ে। তবে টসের সময় ভারত অধিনায়ক এবং পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা একে অপরকে হ্যান্ডশেক করা থেকে বিরত রাখেন, যা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটায়।
এছাড়াও, মাঠের ভেতর দুই অধিনায়ক একে অপরের দিকে চোখ মেলানোও এড়িয়ে যান।
উল্লেখ্য, ২০২৫ সালের পাহলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ম্যাচে এই "নো-হ্যান্ডশেক" (করমর্দন বর্জন) নীতি কঠোরভাবে অনুসরণ করে আসছে। আজকের হাই-ভোল্টেজ ম্যাচেও সেই কূটনৈতিক ও নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন দেখা যায়নি।
ভারতের একাদশ : স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হরমনপ্রীত কৌর (সি), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, নন্দনী শর্মা, শ্রী চরণি, ক্রান্তি গৌড়।
পাকিস্তানের একাদশ : মুনিবা আলী (উইকেটরক্ষক), শাওয়াল জুলফিকার, গুল ফিরোজা, আয়েশা জাফর, সাদাফ শামাস, ফাতিমা সানা (সি), উম্মে-ই-হানি, আইমান ফাতিমা, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন