প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অপুর পক্ষ থেকে ‘শিকার’ টিমের সুরক্ষা নিশ্চিত করার বার্তা প্রদান করা হয়েছে।
নেপালে আকস্মিক বন্যা (ফ্ল্যাশ ফ্লাড) ও ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়ের মাঝে ঢাকাই সিনেমার পরিচিত অভিনেত্রী অপু বিশ্বাস এবং তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট সম্পূর্ণরূপে সুরক্ষিত ও সুস্থ অবস্থায় রয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে, অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এই স্বস্তির খবর জানিয়ে দেন।
ফেসবুক পেজে অপু বিশ্বাস উল্লেখ করেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার কারণে শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজের মাধ্যমে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি এবং নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।
অপু আল্লাহর প্রশংসা করে বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। বুধবার সকালে, তিব্বত সীমান্তবর্তী একটি অঞ্চলে এই বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। এই ঘটনায় ভারতীয় শতাধিকসহ কয়েক শ পর্যটক নিখোঁজ হয়েছেন।
উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন