প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এতে দীর্ঘদিনের চলাচলের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পেয়েছে শিশুটি ও তার পরিবার।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিদনগর এলাকায় বসবাসরত প্রতিবন্ধী শিশু মোহাম্মদ শামিমের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। শামিমের বাবা আব্দুল কাইয়ুম এবং মা শরিফা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে শামিমের জন্য একটি হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন চলাফেরায় তাকে চরম ভোগান্তির শিকার হতে হতো। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন শিশুটির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে।
হুইলচেয়ার পেয়ে শামিমের মা শরিফা বেগম বলেন, "আমাদের ছেলের জন্য হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। সেনাবাহিনীর এই সহযোগিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় উপহার। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
স্থানীয়রা জানান, দীঘিনালা জোন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধী শিশুর পাশে দাঁড়িয়ে হুইলচেয়ার প্রদান সেই মানবিক উদ্যোগেরই আরেকটি দৃষ্টান্ত।
এ উদ্যোগে শামিম ও তার পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটেছে। স্থানীয়রাও বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন