ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের দাবি: অনুপ্রবেশকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার পাকিস্তানি সন্ত্রাসী নিহত


ভারতের দাবি: অনুপ্রবেশকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার পাকিস্তানি সন্ত্রাসী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে চার পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডারও রয়েছে। এই ঘটনা সোমবার (১২ অক্টোবর) পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরের বিপরীত দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাতওয়াল-নাকি এলাকায় ঘটে। ঘটনার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কড়াকড়ি সতর্কতা জারি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, নিহত সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন লস্কর কমান্ডার মোহাম্মাদ ফয়জান, মোহাম্মাদ ইশতিয়াক, মোহাম্মাদ ওয়াকাস এবং মোহাম্মাদ অসীম। এরা সবাই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের হাজিরা তহসিলের বাসিন্দা।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে, সাতওয়াল-নাকি এলাকা একটি পরিচিত অনুপ্রবেশ রুট হিসেবে পরিচিত। সোমবার ভোরে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এই চার সন্ত্রাসী ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল। তবে সীমান্তে পাতা একটি ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণের কবলে পড়ে তারা। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: তুর্কি পার্লামেন্টে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ চুক্তি উপস্থাপন

এই ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুরো সেক্টর জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত চৌকিগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে এই ঘটনার সুযোগ নিয়ে অন্য কোনো সন্ত্রাসী দল অনুপ্রবেশ করতে না পারে। সীমান্তে যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ রোধ করতে অতিরিক্ত সেনা মোতায়েন এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব সড়কের পাশে ডেরা তুলে মানবেতর জীবনযাপন! যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


বিশ্ব সড়কের পাশে ডেরা তুলে মানবেতর জীবনযাপন! যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা!

🎙️ গোবিন্দগঞ্জের হরিরামপুর থেকে হৃদয়বিদারক চিত্র
একদিকে জীবনের তাগিদ, অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয়—এভাবেই বিশ্ব সড়কের পাশে ডেরা তুলে মানবেতর জীবনযাপন করছেন সায়েদার আলী ও তাঁর স্ত্রী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের এই দম্পতির জীবনের গল্প যেন অসহায়ত্বের এক করুণ বাস্তবতা। মাথা গোঁজার নিরাপদ ঠাঁই নেই, নেই নিশ্চিন্তে বেঁচে থাকার নিশ্চয়তা। ব্যস্ত সড়কের একেবারে পাশে তাঁদের বসবাস—যেখানে একটু অসতর্কতা কিংবা একটি মুহূর্তের দুর্ঘটনা কেড়ে নিতে পারে মূল্যবান জীবন!
😢 একটু ভাবুন, যাঁদের প্রতিদিন কাটে দুর্ঘটনার আতঙ্কে, তাঁদের কষ্ট কি আমরা অনুভব করতে পারি?
মানুষের জীবনে নিরাপদ আশ্রয় একটি মৌলিক প্রয়োজন। সায়েদার আলী ও তাঁর স্ত্রীর এই অসহায় পরিস্থিতি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো এই দম্পতির জীবনে ফিরতে পারে একটু স্বস্তি, একটু নিরাপত্তা, আর নতুন করে বেঁচে থাকার আশা।
🙏 আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং তাঁদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
🎥 তাঁদের জীবনের বাস্তব চিত্র জানতে দেখুন বিস্তারিত ভিডিও প্রতিবেদন।
📍 স্থান: হরিরামপুর ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
তালাশ বিডি | মানুষের কথা, মানবতার পাশে।
#গোবিন্দগঞ্জ #হরিরামপুর #মানবিক_সংবাদ #অসহায়_মানুষ #নিরাপদ_আশ্রয় #তালাশবিডি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০-২২ অক্টোবর সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


২০-২২ অক্টোবর সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ থাকবে

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২০ থেকে ২২ অক্টোবর, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এদিকে, ১৭ অক্টোবর শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আলোচনা

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

এ বৈঠক আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌরবিদ্যুতের ব্যবহারকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে গ্রহণের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


দুর্গাপূজায় নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার জন্য সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এই তথ্য বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই সদস্যরা সারা দেশে মোতায়েন থাকবে।

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘এর মূল অংশ হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকায় মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা সহায়তা প্রদান করবে। দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের পদক্ষেপও নেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েন এবং দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।

তিনি আরো বলেন, দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%