০৯:০৫ পি.এম
যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারকে নিয়ে মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আর মাত্র ৯ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে ব্রাজিল ফুটবল দল পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিমান থেকে নামার পর দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র সম্পর্কে মন্তব্য করেছেন আনচেলত্তি।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে নিউজার্সিতে এসে পৌঁছেছে ব্রাজিল দল।
আরও পড়ুন: শাহবাগে এনসিপির চার দফা দাবিতে গণবিক্ষোভ আজ
দেশে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি নিয়ে চলছে টানাটানি। অন্যদের কি অবস্থা সে বিষয়ে উল্লেখ করাও জরুরি। এ সময় নেইমারের মেডিকেল রিপোর্ট নিয়ে কোচ আনচেলত্তি বলেন, ‘সে ভালো উন্নতি করছে, ভালো আছে, আমাদের কোনো তাড়া নেই।’
আনচেলত্তি বিশ্বকাপে ব্রাজিলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়েও কথা বলেছেন। তার ভাষ্য, ‘আমরা খুব ভালো করেই জানি যে পুরো দেশের সমর্থন আমাদের সাথে রয়েছে। এটি আমাদের উপর যেমন এক ধরনের দায়িত্ব চাপিয়ে দেয়, তেমনি আমাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়।’
এবারের বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে সি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড।
আরও পড়ুন: খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন