প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সংঘটিত একটি মর্মান্তিক দুর্ঘটনায় আরপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এবং বালু বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একত্রে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সড়কের উপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন