প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তেহরান অভিযোগ করেছে যে, ইরানে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এ বিষয়ে ‘সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের ইরানে হামলায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকার ইঙ্গিত দেয়—এমন সব ঘটনার তথ্যপ্রমাণ ইরান সংরক্ষণ করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বিষয়টি সরাসরি উত্থাপনও করা হয়েছে। এ বিষয়ে তেহরান কঠোরভাবে পরবর্তী পদক্ষেপ নেবে।’
এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান উৎক্ষেপণের পাশাপাশি মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশগুলোর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি আরো বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের পরিণতির দায় ওই আঞ্চলিক দেশগুলো এড়াতে পারে না।’
এদিকে ইরানের পাল্টা হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এসব হামলা চালিয়েছে তেহরান।
তিনি দাবি করেন, ইরান এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বরং তাদের হামলা ছিল ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ এবং এর লক্ষ্য ছিল কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও এমন সামরিক স্থাপনা, যেগুলো ইরানে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন