প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পর্যায়ের রোবোটিক্স ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। গত ১৯ নভেম্বর বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি (এএউবি), লালমনিরহাট, রংপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারের প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়—সকার বট, রোটরক্রাফট ইউএভি চ্যালেঞ্জ, ফিক্সড-উইং ইউএভি চ্যালেঞ্জ এবং স্পেস রোবোটিক্স চ্যালেঞ্জ।
গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে গ্রিন রোবোটিক্স সোসাইটির তিনটি সকার বট দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে একটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। অন্যদিকে, স্পেস রোবোটিক্স চ্যালেঞ্জে অংশগ্রহণকারী গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম অসাধারণ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দলগত সমন্বয়ের পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। এ সময় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এএউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম. মুস্তাফিজুর রহমান এবং ডিস্টিংগুইশড প্রফেসর এয়ার কমোডর (অব.) ড. আফজাল।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এই অর্জনের বিষয়ে বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এটি তাদের মেধা, পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে আসছি। এই সাফল্য আমাদের সেই প্রচেষ্টারই ইতিবাচক ফল। আমি মার্স রোভার টিমের সকল সদস্য, তাদের উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে এবং দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
গ্রিন ইউনিভার্সিটির এই সাফল্য শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রকৌশল ও প্রযুক্তিগত উদ্ভাবনে দক্ষতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থী কেন্দ্রিক প্রযুক্তিগত কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন