প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিমে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিছু মানুষ ডিমকে সুপারফুড হিসেবে উল্লেখ করেন। সকালের নাশতায় একটি বা দুটি ডিম খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। ডিমের মধ্যে থাকা প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং স্বাস্থ্যকর চর্বি কাজের জন্য শক্তি প্রদান করে। পুষ্টিবিদদের মতামত অনুযায়ী, সকালের খাবারে ডিম অন্তর্ভুক্ত থাকলে শরীর প্রয়োজনীয় প্রোটিন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পায়। চলুন, প্রতিদিন সকালে ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে জানি।
শক্তি জোগায়
সেদ্ধ ডিমে উচ্চমাত্রার প্রোটিন বিদ্যমান, যা শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি প্রদান করে। সকালের নাস্তায় ডিম খেলে দ্রুত ক্ষুধা অনুভব হয় না এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
যদি কেউ ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান, তবে সেদ্ধ ডিম অত্যন্ত কার্যকর। এতে ক্যালোরি কম কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি থাকায় এটি পেট ভরিয়ে রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার গ্রহণের প্রবণতা কমে যায়।
মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
ডিমের মধ্যে থাকা কোলিন মস্তিষ্কের কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
পেশি ও হাড় মজবুত করে
নিয়মিত সেদ্ধ ডিম খেলে পেশি গঠনে প্রোটিন সহায়তা করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখে।
ত্বক ও চুলের যত্নে
ডিমের মধ্যে উপস্থিত বায়োটিন এবং প্রোটিন ত্বককে উজ্জ্বল করতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। তাই প্রতিদিন সকালে ডিম খেলে অনেক উপকার পাওয়া যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সেদ্ধ ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই সকালে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
প্রতিদিন সকালে ১-২টি সেদ্ধ ডিম খাওয়া উপকারী। তবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন