প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তাদের নবনির্মিত একাডেমিক ভবন ‘বিল্ডিং-৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বক্তৃতা দেয়ার সময় আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
এরপর অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক সুবিধাসমূহের পরিদর্শন করেন। এ সময় বিশেষায়িত ল্যাবরুম, কমন ল্যাব, মেডিকেল সেন্টার, কন্ট্রোলার সেকশনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনের এসব সুবিধাগুলো শিগগিরই পূর্ণাঙ্গভাবে চালু হবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও আরো গতিশীল হবে।
কর্তৃপক্ষের মতে, নতুন ‘বিল্ডিং-৫’ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা অর্জন এবং আধুনিক শিক্ষার পরিবেশন গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন