প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হিলিতে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের গুজব ছড়ানো হয়েছে, যা প্রশাসনের অভিযানকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
সাধারণ সম্পাদক জানান, গতকাল রাতে হিলি বাজারের উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের খবর সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে কথা বলার পর বিস্ফোরণের কোনো সত্যতা পাওয়া যায়নি।
তিনি উল্লেখ করেন, "ক্ষীণ একটা শব্দ হয়েছে। আর একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে মাত্র।"
তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পলাতক স্বৈরাচারের দোসররা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সেই অভিযানকে বাধাগ্রস্ত করতেই এবং প্রশাসনের নজর ভিন্ন দিকে নিতে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন