প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস আজ ভোরে ঢাকায় চার দিনের সফরে এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম। উগোচি ড্যানিয়েলস সফরকালে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তার কর্মসূচির মধ্যে রয়েছে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)-এর আওতায় বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০) উদ্বোধন অনুষ্ঠান। এছাড়া তিনি কক্সবাজার ও মাদারীপুর সফর করবেন এবং অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত মানব চলাচল, শ্রম অভিবাসন, সুরক্ষা ও মানবিক সহায়তা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন