প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শনিবার (১৫ই আগষ্ট) সকালে ১১টার সময় কড়িকান্দি বাজারস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু ও আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মানিক ও গোলাম মহিউদ্দিন জিলানী এবং সদস্য সালাউদ্দিন সরকার।
এসময় কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুল আখন্দ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকারসহ দলটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরলৌকিক শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন