প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে। ২০২৭ সালের এশিয়ার ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ শীর্ষস্থানটি চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় ধরে রেখেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করেছে।
র্যাঙ্কিং অনুযায়ী, তালিকায় চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা সবচেয়ে বেশি, মোট চারটি। এছাড়া সিঙ্গাপুরের দুটি, হংকংয়ের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয়ও শীর্ষ ১০-এ স্থান পেয়েছে।
এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয় (২০২৬)
১. সিনহুয়া বিশ্ববিদ্যালয় — চীন
২. পেকিং বিশ্ববিদ্যালয় — চীন
৩. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) — সিঙ্গাপুর
৪. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) — সিঙ্গাপুর (যৌথভাবে)
৪. টোকিও বিশ্ববিদ্যালয় — জাপান (যৌথভাবে)
৬. হংকং বিশ্ববিদ্যালয় — হংকং
৭. ফুদান বিশ্ববিদ্যালয় — চীন
৮. ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় — চীন
৯. সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় — চীন
১০. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং — হংকং
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন