ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার


দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের ব্যাংক ও শেয়ারবাজার টানা পাঁচদিন বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকগুলো বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে, ছুটির পূর্বে আজ শনিবার সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা প্রকাশ করল দূতাবাস

এদিকে, ব্যাংক বন্ধ থাকার সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পর্কিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: বাংলাদেশের ওয়ানডে ম্যাচসহ বিভিন্ন লিগের প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজকের খেলা: বাংলাদেশের ওয়ানডে ম্যাচসহ বিভিন্ন লিগের প্রতিযোগিতা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। ঠিক করে ফেলুন কখন কোন খেলায় নজর দেবেন।

শনিবার (১৭ অক্টোবর) থেকে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে। প্রথম ম্যাচে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। এছাড়া বাংলাদেশ ফুটবল লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ফ্রেঞ্চ লিগেরও ম্যাচ রয়েছে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে

বিকেল ৫–৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনী-চট্টগ্রাম সিটি

বেলা ২–৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

রহমতগঞ্জ–ব্রাদার্স

বেলা ২–৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

পুলিশ–আরামবাগ

বেলা ২–৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন–চেলসি

বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস ১

ম্যান সিটি–ইপসউইচ

রাত ৮টা, স্টার স্পোর্টস ১

লিভারপুল–ব্রেন্টফোর্ড

রাত ৮টা, রাজধানী

নিউক্যাসল–অ্যাস্টন ভিলা

রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস ১

৫ম টি-টোয়েন্টি

ভারত–ওয়েস্ট ইন্ডিজ

সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ১ ও ট্যাপম্যাড

ফ্রেঞ্চ লিগ আঁ

স্ত্রাসবুর্গ–পিএসজি

রাত ৯–১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

লা লিগা

বেটিস–বার্সেলোনা

রাত ১০টা, বিগিন অ্যাপ ও টি স্পোর্টস

ভ্যালেন্সিয়া–বিলবাও

রাত ১টা, বিগিন অ্যাপ ও টি স্পোর্টস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজ ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে বর্তমানে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার টাকার নিচে বিক্রি হচ্ছে। অন্যদিকে, কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে রয়েছে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার ওপরে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করছে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে শনিবার (১৭ অক্টোবর) সোনার ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারণ অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা রাখা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের সঙ্গে অভিমান করে ভয়ংকর সিদ্ধান্ত নিল ১৪ বছরের আফরিয়া সুলতানা প্রীয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


মায়ের সঙ্গে অভিমান করে ভয়ংকর সিদ্ধান্ত নিল ১৪ বছরের আফরিয়া সুলতানা প্রীয়া

নোয়াখালীর সেনবাগে ১৪ বছর বয়সী আফরিয়া সুলতানা প্রীয়া নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (১৭ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নিহত প্রীয়া মো. আবুল কাশেম ড্রাইভারের কন্যা এবং স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেওয়ার সময় তিনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পারিবারিক কলহের কারণে মায়ের ওপর অভিমান করে প্রীয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুম ইসলাম

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ দিরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের অপতৎপরতা প্রতিরোধ করতে হবে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওর, নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি

সভাপতি: মোঃ বদরুজ্জামান বদরুল।

সহসভাপতি: আবুল ফজল আকাশ, মোঃ মনু মিয়া, মোঃ ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত।

সাধারণ সম্পাদক: মামুন আহমদ।

যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান মিঠু।

সাংগঠনিক সম্পাদক: আবুল হাসান ও ইমরান মিয়া।

অর্থ সম্পাদক: মিজানুর রহমান মিজান।

বাঁধবিষয়ক সম্পাদক: হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব।

দপ্তর সম্পাদক: হুমায়ুন কবির।

প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক: জুনাইদ আহমদ।

শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: সৈকত আহমদ।

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: রাব্বি হাসান।

আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক: রিনা তালুকদার।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক: মোঃ মিজান মিয়া।

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক: সুয়েব আহমদ।

নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক: রাহুল মিয়া।

হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক: অসিম দাশ।

মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক: ওয়াসিম কবির।

নির্বাহী সদস্য: মাও ইশা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষার পাশাপাশি ফসলরক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%