প্রিন্ট এর তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৪:৩২ পি.এম
নাটোরের বড়াইগ্রামে ২ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নাটোরের বড়াইগ্রামে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ডালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যেনসার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মাহাদি হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনিয়ারা খাতুন সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২ হাজার কৃষককে সরিষার বীজ, ৩০০ জনকে মসুরের বীজ এবং ৬০ জনকে খেসারি ডালের বীজ ও সার প্রদান করা হয়েছে।
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের মাধ্যমে রবি মৌসুমে তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন, অন্যদিকে দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি খাতের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"