প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার-গাভাস্কার সিরিজের আগে ব্যাটারদের প্রস্তুতির জন্য কৌশলী শুভমান গিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ভারতীয় ক্রিকেট দল পিছিয়ে পড়েছে। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে শুভমান গিলের নেতৃত্বাধীন দ
এ অবস্থায় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্ট সিরিজের জন্য দল গঠন ও প্রস্তুতির ক্ষেত্রে কোনো ত্রুটি রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে গিলের। এই প্রস্তুতির জন্য স্পিনিং পিচের প্রয়োজনীয়তা অনুভব করছেন টেস্ট দলের অধিনায়ক।
ভারতের ঘরের মাঠে স্পিন-সহায়ক উইকেটে খেলে অতীতে বিপদে পড়েছে ক্রিক
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। এবার বর্ডার-গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি নিতে চায় ভারত।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শুভমান গিল প্রস্তাব করেছেন, পুদুচেরিতে চলতি মাসে অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের জন্য পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া হোক। বিশেষ করে এমন পিচে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ম্যাচের অগ্রগতির সঙ্গে বল আরও বেশি ঘুরবে।
কারণ, গত দুই বছরে ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স সন্তোষজনক নয়।
বিসিসিআইয়ের একজন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, গত দুই বছরে ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা তাদের সেরা ফর্মে ছিল না। গিলের প্রস্তাব, যদি কিছু ব্যাটারকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায় এবং পিচে কিছুটা টার্ন থাকে, তাহলে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতিতে তা সহায়ক হবে।
তবে অস্ট্রেলিয়া দলের প্রস্তুতির কথা মাথায় রেখে অতিরিক্ত স্পিন-সহায়ক পিচ তৈরি করা হবে না বলেই মনে করা হচ্ছে।
কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যস্ত সূচি। কারণ, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য জাতীয় দলের অনেক ক্রিকেটারকে পাওয়া কঠিন হতে পারে।
বোর্ড জানিয়েছে, প্রধান সমস্যা হচ্ছে সূচি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচের জন্য খুব কম টেস্ট ক্রিকেটারকে পাওয়া যাবে। কারণ, ইরানি কাপে বেশিরভাগ খেলোয়াড় ওই সময় ব্যস্ত থাকবে। ফলে ক্রিকেটাররা ভারতের ‘এ’ দলের হয়ে খেলতে পারলে সেটি সম্ভব হবে না। এতে ইরানি ট্রফির ম্যাচের মানও খারাপ হতে পারে।
ভারতীয় ‘এ’ দলের অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। লাল বলের ক্রিকেটে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২-২৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর। অন্যদিকে, ইরানি কাপ অনুষ্ঠিত হবে শ্রীনগরে ১ থেকে ৫ অক্টোবর।
ফলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের সূচি ইরানি কাপের সঙ্গে সংঘর্ষে পড়ছে। তাই নির্বাচকদের হাতে খুব বেশি বিকল্প নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৭ সালের জানুয়ারিতে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ভারতীয় টেস্ট ক্রিকেটারদের লাল বলে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ খুব কম থাকছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন