প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এই বিষয়ক প্রাথমিক আলোচনা দুটি পক্ষের মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন তথ্য তুলে ধরেন।
সিঙ্গাপুর সফর শেষ করে ঢাকায় ফিরে আসার পর শামা ওবায়েদ জানান, দেশটিতে আরও অধিক দক্ষ জনশক্তির রপ্তানি, ব্যবসায়িক ঘাটতি কমানো এবং বড় ধরনের প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানিয়েছেন, বর্তমানে সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। আগামীতে দেশটিতে আরও বেশি দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির জন্য সিঙ্গাপুরের শ্রমমন্ত্রীর সাথে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে কীভাবে রপ্তানি বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে তিনি অবগত করেন।
শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্কের ধারাবাহিকতায় সিংগাপুর সরকার চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এছাড়া সিঙ্গাপুরের বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের আধুনিক প্রকল্পও পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অপর এক প্রশ্নের উত্তরে, তিনি জানান, সম্প্রতি জাপানের জ্যেষ্ঠ উপমন্ত্রীর উপস্থিতিতে একটি ‘ফরেন অফিস কনসালটেশন’ বাংলাদেশের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে।
জাপান বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী প্রকল্পসহ বেশ কয়েকটি বড় মেগা প্রকল্পে জাপানের অংশীদারিত্ব রয়েছে।
শামা ওবায়েদ সাংবাদিকদের কাছে জানান, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকায় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন