প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সাবেক দুই নারী ফুটবলার আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেছেন। তারা হলেন ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিসাদেহ।
পাসানদিদেহ ও রামেজানিসাদেহ গত মার্চ মাসে উইমেন্স এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে মোট ৭ জন ফুটবলার জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানসূচিতে অংশগ্রহণ করেননি। ইরানে তাদের দেশের জন্য দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়।
অস্ট্রেলিয়ায় গিয়ে ওই ৭ সদস্য ইরান জাতীয় দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আশ্রয় প্রার্থনা করেন। তাদের মধ্যে ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহকে গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রদান করেন। এর আগে বাকি ৫ জন ফুটবলার দেশে ফিরে গেছেন।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জনের কারণে পাসানদিদেহ ও রামেজানিসাদেহ গর্বিত। রামেজানিসাদেহ এক বিবৃতিতে বলেন, ‘গতকাল আমার জীবনের একটি সত্যিই বিশেষ ও অবিস্মরণীয় দিন ছিল। অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে আমি গর্বিত এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
পাসানদিদেহ বলেন, ‘আমরা যা কিছু পার করেছি এবং যত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার পর এই মুহূর্তটির মূল্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন