প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নকল এবং প্রশ্নপত্র ফাঁসের পরিবেশ থেকে বের হয়ে ন্যায়সংগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি তুলে ধরেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ভীতি পরিহার করে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বক্তব্য রাখেন, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজারেরও বেশি। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা অধিক। আমরা ছাত্র-ছাত্রী ও অভিভাবক প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, যাতে সুন্দরভাবে পরীক্ষাটি শেষ করতে পারি। কারণ আগামীর বাংলাদেশ এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে; তাই তাদের জন্য আমার সর্বোচ্চ শুভকামনা।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যে সব দুর্বলতা রয়েছে, সে বিষয়কে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ সংক্রান্ত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন