প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনকে নিয়ে ভক্তদের মধ্যে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে তাকে কিছুটা ভিন্নভাবে সঞ্চালনা করতে দেখা গেছে। অনুষ্ঠান শুরু হওয়ার সময় তিনি দাঁড়িয়ে না থেকে বরং চেয়ারেই বসে ছিলেন।
অমিতাভ জানিয়েছেন, এর পেছনে রয়েছে শুটিং সেটে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ করে পিছলে পড়ে যান তিনি, যার ফলে তার বাঁ হাঁটুতে আঘাত লাগে। এই চোটের কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর হয়ে পড়ে।
তবে, বিগ বি তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, "আঘাত নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই এবং চোট গুরুতর নয়।" তিনি আরও জানান, তাই অনুষ্ঠান চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না।
যদিও পর্বের শুরুতে বসে সঞ্চালনা করেছেন, তবে প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় যথারীতি দাঁড়িয়ে যান অমিতাভ। তার এই পেশাদারিত্ব দেখে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে উৎসাহিত করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের কাজের প্রতি এই নিষ্ঠা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। শারীরিক অসুবিধার মধ্যেও তিনি জনপ্রিয় কুইজ অনুষ্ঠানটির শুটিং চালিয়ে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন