প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের পুলিশের সামনেই নিষিদ্ধ কার্যক্রম পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে শহরের শেখঘাট এলাকার নবাব রোডে পিডিবি অফিসের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন ৪০-৫০ জন নেতাকর্মী, যারা পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির খানের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনার পর পুলিশ চারজনকে আটক করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম।
আটককৃতদের মধ্যে রয়েছেন- ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিডিবি অফিসের সামনে কিছু সময় অবস্থান করে নাসির খানের সমর্থকরা ভিন্ন স্লোগান প্রদান করেন।
ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মঞ্জুরুল আলম বলেন, ঘটনাস্থল থেকে যারা আটক হয়েছেন, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন