প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের পক্ষ থেকে বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করার উদ্দেশ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ভিসা পলিসি-২০২৬ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রিসভা বৈঠকের পরে আজ সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে’ বলেও উল্লেখ করেন।
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা সহজ করতে সরকারের প্রচেষ্টা এবং উদ্যোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিদেশিরা যখন এখানে বিনিয়োগ করবেন, আমাদের জন্য এটি লাভজনক হবে। এজন্যও ভিসা পলিসি সহজ করা অত্যন্ত জরুরি। এসব বিষয় নিয়ে সার্বিকভাবে ৫টি আলাদা আলোচনা হয়েছে, কিন্তু এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও তিনি জানান।
এদিকে, ভিসা পলিসি-২০২৬ প্রণয়নে প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানাচ্ছে, এই নীতির লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বিদেশিদের জন্য বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা।
২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন