প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে একটি শিশুকে (৭) ধর্ষণচেষ্টার সময়ে গণপিটুনিতে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে।
বৃহস্পতিবারের (৪ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে।
নিহত বিল্লাল হোসেন পেশায় রিকশাচালক ছিলেন এবং তিনি মাগুরা জেলার মোহাম্মদপুরের দেউলি গ্রামের বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিল্লাল হোসেন গত সাতদিন আগে ঝিনাইদহ ঝিনুক মালা আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে আবাসন প্রকল্পে ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে ঘরের ভিতরে ডেকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে তাকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ যায় এবং তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন