প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শরীয়তপুর গ্রামের পিছনে অবস্থিত বৌলাই নদীর পানিতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার সকালে তাবাসছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি ওই গ্রামের কৃষি শ্রমিক লিটন মিয়ার কন্যা।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের দেড় বছর বয়সী তাবাসছুম বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে সে বসতঘরের পিছনে থাকা বৌলাই নদীর পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করার পর সকাল নয়টার দিকে স্থানীয়রা শিশুটির ভাসমান মৃতদেহ উদ্ধার করেন।
ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই শিশুটির মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন