প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের তাড়াশে অবস্থিত হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে একটি ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনগণ, যারা পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. জেলহক (৪৭) এবং মোছা. তুলি পারভীন (৩৬)।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।
তবে রাত সাড়ে ৭টার দিকে তাড়াাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানিয়েছেন, আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে একটি পুরোনো ভাঙা মসজিদ রয়েছে, যা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা সন্দেহ প্রকাশ করে এবং পরে তিনজনকে আটক করে পুলিশকে অবহিত করেন।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক, রাশিদুল ইসলাম, শাহেদুল ইসলামসহ অনেকের মতে, মাজার শরীফ ও পুরনো মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সকল স্থাপনা ও প্রত্ন নিদর্শন সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করেন।
এ বিষয়ে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন