প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ইটের তৈরি তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি স্বচ্ছ পলিপ্যাকে রাখা ২০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন দুই গ্রাম।
গ্রেপ্তার রমজান আলী উপজেলার সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল জব্বার এবং মায়ের নাম মোছা. হালিমা খাতুন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে লিখিত এজাহার দায়েরের পর ১৪ নভেম্বর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন