প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেছেন, আজকে আমরা যখন বিজয় উৎসব পালন করছি, ঠিক সেই সময়ে ফ্যাসিবাদ ফিরে আসার পায়তারা করছে। বিতাড়িত ফ্যাসিবাদ ও তাদের দোসররা যেন কোনোভাবেই বাংলাদেশের মাটিতে পা রাখার সাহস না পায়, আজকের দিনে এই অঙ্গিকার ব্যক্ত করছি।
বুধবার বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয়বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে সকলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।
দিবসটি উপলক্ষে বেলা ১০ টায় সিনেট ভবনের সামনে আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টরির উদ্বোধন করা হয়। একই স্থান থেকে বিজয় শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। বেলা ১১ টায় 'জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ' উদ্বোধন শেষে সিনেট ভবনে আলোচনা সভা শুরু হয়।
এদিকে, রাকসুর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী চত্বরে রক্তদান কর্মসূচি চলছে। এরআগে, রাকসুর উদ্যোগে কয়েকশো শিক্ষার্থী নিয়ে ভিক্টরি রান কর্মসূচি পালিত হয়।
এ ব্যাপারে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, এদিন ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে দমনের দিন। এই বিজয় ছাত্রজনতা ছিনিয়ে এনেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিতাড়িত হয়েছে। এই ভিক্টরি রানে তাদের দৌড়ানির কথা মনে করিয়ে দেই। যারা ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের এভাবেই এদেশের মানুষ দৌড়ানি দিবে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে দুপুরে আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় মসজিদে দোয়ার ব্যবস্থাও আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন