প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলার আবহমান, গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও রোমাঞ্চকর জলক্রীড়ার অনন্য মেলবন্ধন নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে "মোজো" পানসি নৌকা বাইচ উৎসব ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এমপি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শাহজাদপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ নৌকা বাইচ ঐতিহ্য ফোরামের সার্বিক ব্যবস্থাপনায়, বাঘাবাড়ি নদী বন্দর কর্তৃপক্ষের পরিচালনায় শাহজাদপুর বাঘাবাড়ির প্রমন্তা বড়াল নদীর বুকে জাঁকজমকপূর্ণ লোকজ উৎসব ও প্রতিযোগিতা পানসি নৌকা বাইচ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ।
মোঃ রাসেল সরকার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবা: ০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ :২০.১০.২৬খ্রি:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন