প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি লিটারে কম তেল দেওয়ার অভিযোগে মেসার্স আরেফিস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় সদর উপজেলার ভাদুঘর মোল্লাবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি উল্লেখ করেন, মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রতি লিটারে কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার সত্যতা প্রমাণিত হয়। এরপর প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, তাকে এ ধরনের অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন