প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে দলীয়ভাবে সাফল্যের অভাব থাকলেও বাংলাদেশে ব্যক্তি অর্জনে দেখা গেছে কিছু স্বস্তির খবর। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে বিশেষ উন্নতি সাধিত হয়েছে নাসুম আহমেদ, সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়ের।
যার মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি লক্ষ্য করা গেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সিরিজের প্রথম ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু পরবর্তী দুই ম্যাচে তিনি তিন উইকেট সংগ্রহ করেছেন এবং ২৭ ধাপ এগিয়ে গিয়েছেন। ফলে বর্তমানে নাসুম টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। এর আগে তিনি সেরা দশেও জায়গা করে নিয়েছিলেন।
অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় সাইফ হাসান ১৩ ধাপ এগিয়েছেন। তিনি সিরিজে একটি ৪২ রানের ইনিংস খেলে ৩৫ নম্বরে উন্নীত হয়েছেন। পাশাপাশি, শেষ দুই ম্যাচে ৩৫ ও ৬১ রানের ইনিংস খেলার পর তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়েছেন এবং বর্তমানে তার র্যাঙ্কিং ৩০তম।
তবে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কধারী ব্যাটসম্যান তানজিদ হাসান কিছুটা পিছিয়ে পড়েছেন। প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তিনি ২ ধাপ পড়ে ২৯ নম্বরে অবস্থান করছেন।
এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। সিরিজের শেষ ম্যাচে ৬০ রানের ইনিংস খেলে তিনি চার ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছেন। বোলারদের তালিকায় ন্যাথান এলিস তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন