প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধে মাদকসেবন ও আনাগোনা এবং আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০১২ সালে ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে।
বাকি ঘরগুলোর অনেকগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পটি মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।
মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন জানান, বিগত সরকারের আমলে ১৫০ জন পরিবারের জন্য এই আশ্রয়ণ কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ঐ আশ্রায়ণ কেন্দ্রে মাত্র ৭/৮ টি পরিবার বসবাস করছে। আশ্রায়ণের বাকি ঘরগুলো ফাঁকা অবস্থায় পড়ে আছে। আশ্রয়ণের পাশেই একটি হাইস্কুল রয়েছে, যেখানে ছাত্রদের মেসের ব্যবস্থা করা হয়েছে। মেসের পাশেই পরিত্যক্ত আশ্রায় কেন্দ্রে গভীর রাত পর্যন্ত নেশার কেনাবেচার আড্ডা চলে। মাদকসেবীদের আতঙ্কে থাকে মেসের ছাত্রসহ কলেজের ছাত্র ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীরা দাবি করছেন, প্রশাসন দ্রত পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুক এবং মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি তারা প্রকৃত উপকারভোগীদের সেখানে পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন