প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে অবস্থিত "তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসার" সুপারের চেয়ার দখল করে নিয়েছে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুতুবজোম ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ সরওয়ার কামাল। তিনি জোরপূর্বক সুপার দাবি করছেন।
১২ নভেম্বর শিক্ষকেরা কর্মবিরতি ঘোষণা করে ক্লাস বর্জন করেছেন। জামায়াত নেতা সরওয়ার কামাল ৮ নভেম্বর সকাল ৮টার সময় জিয়াউর রহমান হত্যা মামলার আসামী আনছার গং, বহিরাগত সন্ত্রাসী ও জামায়াত-শিবিরের ক্যাডারদের নিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে 'তাজিয়াকাটা সুমাইয়া (রা) বালিকা দাখিল মাদ্রাসা' ক্যাম্পাসে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি অপরাপর শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মাদ্রাসার সুপারের দায়িত্বে থাকা মোঃ আনোয়ার পাশাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরপূর্বকভাবে চেয়ার দখলে নিয়েছেন।
৮ নভেম্বর থেকে ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিচ্ছে জামায়াত নেতা সরওয়ার কামাল এবং তার ভাড়াটে সন্ত্রাসীরা। এই ঘটনার প্রেক্ষিতে ১০ নভেম্বর সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি লাকি আক্তার, সদস্য সচিব মাদ্রাসার সুপার মুহাম্মদ আনোয়ার পাশা, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ শফিউল আলম এবং অবিভাবক প্রতিনিধি মুহাম্মদ আলমগীরের সাথে বৈঠক করেন। তিনি নির্দেশনা দেন যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ মেনে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। বৈঠকে ম্যানেজিং কমিটির সভাপতি লাকী আক্তার অসুখের বাহানা দিয়ে উপস্থিত হননি, তার স্বামী মাসুেকুল ইসলাম বৈঠকে হাজির ছিলেন।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, কোন মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট এর পদ শূন্য থাকলে সহকারী সুপারিন্টেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবে। সহকারী সুপারিন্টেনডেন্ট পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবী বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবেন।
সরওয়ার কামাল সহকারী সুপারিন্টেনডেন্ট নন, তিনি জ্যেষ্ঠতম আরবী শিক্ষকও নন। তিনি কেবলমাত্র এবতেদায়ী শিক্ষক। সুপারিন্টেনডেন্ট পদটি দখল করে নেওয়া সম্পূর্ণ নীতিমালা পরিপন্থী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা লোকদের ডেকে নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছি। তিনি আরো বলেন, নীতিমালা অনুযায়ী কমিটির এখতিয়ার রয়েছে। যদি কমিটি বেআইনী কাজ করে, তাহলে সংক্ষুব্দ কেউ যদি শিক্ষা অধিদপ্তরে বা আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা সেটা তদন্তপূর্বক শিক্ষা অধিদপ্তরে ব্যবস্থা নেয়ার জন্য প্রেরণ করবো।
জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফার মোবাইলে বারবার ফোন দেওয়ার পরেও কল রিচিব না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান জানান, সরকারী নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, কোন মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট এর পদ শূন্য থাকলে সহকারী সুপারিন্টেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবে। সহকারী সুপারিন্টেনডেন্ট পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবী বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবেন। এই নীতিমালা পরিপন্থী কোন কাজ করলে তা অবৈধ বলে গন্য হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি লাকী আক্তার জানান, সরওয়ার কামাল আমার বাড়িতে ৫/৬ বার এসেছিল। আমি স্বাক্ষর দেয়নি, পরিশেষে এমপি সাহেবের অনুরোধে স্বাক্ষর দিয়েছি। গণমাধ্যমকর্মীরা যখন তাকে জিজ্ঞাসা করেন, এমপি সাহেব বললে কি আপনি সরকারি নীতিমালা বর্হিভূত কাজ করতে পারেন কিনা? তদুত্তরে তিনি বলেন, "আমি এসব বুঝিনা।" সরকারি নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, কোন মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট এর পদ শূন্য থাকলে সহকারী সুপারিন্টেনডেন্ট ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবে।
সহকারী সুপারিন্টেনডেন্ট পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম আরবী বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পদে দায়িত্ব পালন করবেন। সরওয়ার কামাল কোন সহকারী সুপারিন্টেনডেন্ট নয়, জ্যেষ্ঠতম আরবী শিক্ষকও নয়। তিনি কেবলমাত্র এবতেদায়ী শিক্ষক। সুপারিন্টেনডেন্ট পদটি দখল করে নেওয়া সম্পূর্ণ নীতিমালা পরিপন্থী।
মাদরাসা প্রতিষ্ঠাতা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নুরী জানান, কোন প্রতিষ্ঠানের শিক্ষক সরকারি নীতিমালা বর্হিভূত কাজ করতে পারেনা। সরওয়ার কামাল একজন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, তিনি কোন ভাবেই মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করতে পারেনা।
মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ আনোয়ার পাশা জানান, সরওয়ার কামাল ক্যাম্পাসে ঢুকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে যেভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, প্রতিষ্ঠানে যে কোন মুহুর্তে একটি অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে। তিনি বলেন, "সে সারাক্ষণ আমার চেয়ারে বসে থাকে শিক্ষকদের ভয়ভীতি ও ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
এ প্রসঙ্গে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, “ওই মাদ্রাসার কমিটি গঠন নিয়ে শিক্ষকদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছিল। এ নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ও গ্রুপিং ছিল। সেই বিরোধের জেরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে, এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন