প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ১৪ নভেম্বর, ২০২৬ : জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার যুবক রায়হান আহমেদ রিপন (২৮) বিদেশি আনারকলি ফল চাষে সফলতা অর্জন করেছেন। তিনি এখন নিজের পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে এই ফলের চাষের পরিকল্পনা করছেন।
গতকাল শুক্রবার সরেজমিনে ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে গিয়ে উদ্যোক্তা যুবক রায়হান আহমেদ রিপনের কাছে বিদেশি আনারকলি ফল চাষে তার আগ্রহের কারণ জানতে চাইলে তিনি বাসস’কে জানান, গত জুন মাসে তিনি দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ পরিচালক মো. এজামুল হকের পরামর্শে ইউটিউব দেখে শখের বশে দু’টি বিদেশি আনারকলি ফলের চারা ক্রয় করেন। হর্টিকালচার বিভাগের ফল গবেষণায় নিয়োজিত কৃষিবিদ মো. এনামুল হক তাকে আনারকলি ফল চাষের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের জন্য পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতা করেন। তার নির্দেশনা অনুযায়ী, রিপন নিজ বাড়ির আঙিনায় মাচা তৈরি করে দু’টি চারা রোপণ করেন। এরপর থেকে তিনি হর্টিকালচার বিভাগের উপ পরিচালক এবং ফল গবেষকদের সাথে তার আনারকলি গাছের চারা সফলভাবে বেড়ে ওঠা এবং ফল ধরার বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন।
অক্টোবর মাস থেকে তার চারা প্রথমে ফুল ও ফলের গুটি এবং আনারকলি ফল বড় হতে শুরু করে। টক-মিষ্টি স্বাদের এবং ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফল দিনাজপুরে মাটিতে ফলানো সম্ভব হওয়ায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার বাড়িতে এসে আনারকলি ফল দেখতে আসছেন। কেউ ফলের স্বাদ নিচ্ছেন, আবার কেউ রায়হানের তৈরি আনারকলি ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন।
রায়হান আহমেদ রিপনের বাড়ি ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের পুত্র। রায়হান বিএ পাশ করে চাকরির পিছনে না ছুটে পেশায় ফ্রিল্যান্সার হিসেবে কাজের পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করছেন। কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম প্যাশন ফ্রুট বা আনারকলি ফলের স্বাদ গ্রহণ করেন। ফলটি তার ভালো লাগায় সেখান থেকে বীজ নিয়ে এসে রোপণের চেষ্টা করেন, কিন্তু প্রথমবার সফল হননি। তবে পরে দিনাজপুর হর্টিকালচার বিভাগ থেকে ৮শ’ টাকা দিয়ে দু’টি চারা কিনে বাড়ির আঙিনায় রোপণ করেন। ইউটিউব দেখে এবং হর্টিকালচার বিভাগের ফল গবেষকদের পরামর্শ অনুযায়ী পরিচর্যা শুরু করেন।
চারা রোপণের প্রায় ৫ মাসের মধ্যে মাচাজুড়ে গাছ ছড়িয়ে পড়ে। তাতে আসতে শুরু করে ফুল ও ফল। রিপনের দাবি, দু’টি গাছ থেকেই এক বছরের মধ্যে এক হাজারের বেশি আনারকলি ফল পেয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, তার বাড়ির ৪ শতাংশ জায়গায় মাচা তৈরি করে লাগানো হয়েছে দু’টি আনারকলি ফলের গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে অসংখ্য সবুজ ফল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও সম্ভাব্য উদ্যোক্তারা তার বাড়িতে আসছেন। দর্শনার্থীদের আগ্রহ নিয়ে ফলের স্বাদ দিচ্ছেন রিপন। পাশাপাশি তাদের আনারকলি চাষের পদ্ধতি ও ফলের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগ্রহীদের জন্য তিনি নিজেই চারা উৎপাদন করছেন। ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি চারা বিক্রি করেছেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য আরও ১শ’টি চারা তৈরি করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা বারেকুল ইসলাম জানান, উত্তরবঙ্গে প্রথমবারের মতো তিনি আনারকলি চাষ হতে দেখেছেন। ফলটি খেতে খুবই সুস্বাদু এবং চাষে বেশি কষ্ট করতে হয় না। তিনি রিপনের কাছ থেকে কয়েকটি চারা নিয়ে নিজের জমিতে রোপণ করবেন।
স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, তিনি আগে কখনো আনারকলি ফল দেখেননি। ফলটি খেতে ভালো লাগায় তিনি কয়েকটি চারা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের বাড়িতে চাষের চেষ্টা করবেন।
রিপনের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল বলেন, গাছ লাগানোর পর প্রথম দিকে সেগুলো শিম গাছের মতো লতিয়ে বাড়তে থাকে। পরে তারা মাচা তৈরি করেন। গাছ লাগানোর প্রায় ৪ মাস পর ফুল আসতে শুরু করে। তখন তারা পরাগায়নে সহায়তা করেন। এরপর গাছে ফল ধরতে শুরু করে। তিনি সব সময় ভাইকে সহযোগিতা করেছেন। তিনি বলেন, ফুলবাড়ীর অনেক মানুষ এখনও ফলটি চেনেন না। তাই যারা বাগান দেখতে আসেন, তাদের ফল খাওয়ানোর পাশাপাশি এ সম্পর্কে ধারণা দেয়া হয়।
আনারকলি চাষে আগ্রহী তরুণ উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোত্তাকিন। তিনি বাসস’কে বলেন, ফুলবাড়ীর মাটি আনারকলি চাষের উপযোগী। আনারকলির দু’টি জাত রয়েছে। রিপনের কাছে থাকা জাতটির ফল পাকলে হলুদ হয়। ফুলবাড়ীতে আরও একজন এই ফল চাষ করেছেন, তার গাছের ফল পাকলে বেগুনি রং ধারণ করে।
তিনি বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। রিপন বিভিন্ন মানুষকে ফলটি খাওয়াচ্ছেন। কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসারের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
কৃষি কর্মকর্তা বলেন, ফুলবাড়ী উপজেলার অনেক মানুষ এখনও ফলটি দেখেনি বা চেনেন না। তাই যারা বাগান দেখতে আসেন, তাদের ফল খাওয়ানোর পাশাপাশি এ সম্পর্কে ধারণা দেয়া হয়।
তিনি আরও বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। রিপন বিভিন্ন মানুষকে ফলটি খাওয়াচ্ছেন। কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসারের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ পরিচালক মো. এজামুল হক বলেন, "আমি এই উদ্যোক্তাকে বিদেশি আনারকলি ফল চাষে শুরু থেকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছি। তার বাগানে আনারকলি ফলের গাছ সফলভাবে বেড়ে ওঠেছে এবং বিপুল ফল ধরেছে। এটা একটা সাফল্যের বিষয়, এই বিষয়টিকে দিনাজপুরে সফলভাবে চাষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যুবক সমাজকে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা হর্টিকালচার বিভাগ চাই যুবকরা এ ধরনের নতুন কিছু ফল চাষে এগিয়ে আসবে এবং সফলতা অর্জনে নিজেরা স্বাবলম্বি হবে এটাই আমাদের প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন