প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন তারেক রহমানকে কেন্দ্র করে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির মানহানীকর বক্তব্যের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রামে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল বেলা নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রেকর্ড সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। উক্ত বিক্ষোভ মিছিল নানা সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে। তারা যে স্লোগানগুলো প্রদান করে, তার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিছিল শেষ হওয়ার পর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপি'র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আব্বায় গোলাম রব্বানী, যুগ্ম আব্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা কৃষকদলের সভাপতি ইসকান্দার মির্জা মিঠু, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের দলের সভাপতি শ্রী সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমূখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন