প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান আনুষ্ঠানিকভাবে ‘ইসলামাবাদ চুক্তি’ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টানা হামলার জেরে এবার কঠোর অবস্থানে গেল ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির আওতায় তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন এবং স্থগিত করেছে।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে তেহরানও চুক্তিটি বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। গারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান এখন চুক্তি নিয়ে না ভেবে কেবল তাদের ‘দেশ রক্ষায় ব্যস্ত’ রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ইরানি কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। তারা মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে পাল্টা শর্ত জুড়ে দেওয়ার কথাও বলেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চুক্তিটি পুরোপুরি বাতিলের ঘোষণা দিল তেহরান।
ইরানের কারিগরি আলোচক দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন গারিবাবাদি। তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘বাস্তবে যুক্তরাষ্ট্র আগেই পুরো চুক্তি স্থগিত করে দিয়েছে। এর ফলে আমরাও একইভাবে আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা আর ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি না।’
অর্থাৎ, তেহরান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে— এই চুক্তির এখানেই সমাপ্তি এবং তারা এর আর কোনো ধারাই মেনে চলবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন