প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উদ্দেশ্যে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। আজ অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা: গণমাধ্যম ও যুব সমাজের ভূমিকা’- এর শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ক সেমিনারগুলো বিশ্বে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনে, তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল বাংলাদেশেই নয়, বরং সমগ্র বিশ্বে স্বচ্ছভাবে দৃশ্যমান।
তিনি আরও মন্তব্য করেন, এক সময় যা একেবারে আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, সেই গাছপালা, খাল-বিল, নদ-নদী এবং জীববৈচিত্র্যের অনেকটাই আজ বিলুপ্তির পথে। এই প্রেক্ষিতে বৈশ্বিক গড় তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।
অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এ সংকট সৃষ্টির পেছনে মানুষেরও কিছু দায় রয়েছে, যেমন নির্বিচারে বন উজাড়, পাহাড় কাটা এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে।
তিনি এ সংকট থেকে উত্তরণের জন্য সবার নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন। উপাচার্য আরও বলেন, দেশ ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে গণমাধ্যমকে পরিবেশ দূষণের প্রকৃত কারণ এবং দায়ীদের জনগণের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। এবং তরুণদের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ তরুণরা উদ্ভাবনী শক্তি ও ইতিবাচক পরিবর্তনের সক্ষমতা ধারণ করে। তাদেরকে মাঠপর্যায়ে পরিবেশ সংরক্ষণের কাজে যুক্ত হতে হবে।
সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজমেরি। আলোচনা শেষে দ্য ডেইলি স্টার-এর প্রধান প্রতিবেদক (কান্ট্রি) পিনাকি রয় আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, গবেষক এবং অনান্যরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি বৃক্ষ রোপণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন