প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন যে, এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে সক্ষম হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাভারের পঞ্চবটি এলাকায় সাভার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন।
এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে নানা হাস্যকর জনরোষ তৈরি করেছিল, কিন্তু বর্তমানে তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং দেশের মানুষ এখন ভালো আছে।
স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এ সময় বলেন, সাভারে দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সকলেই একত্রে বসবাস করে আসছেন। আসন্ন দুর্গা পূজা সবাই মিলে আনন্দের পরিবেশে পালন করা হবে।
সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম জানান, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আসন্ন দুর্গাপূজার সকল মন্ডপ সুশৃঙ্খলভাবে পূজা পালনের সহযোগিতা করবো। দুর্গা পূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন