প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার সম্প্রতি একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কৃষ্ণঙ্ক আত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত পডকাস্টের জনপ্রিয় খেলা ‘কিল, ম্যারি, হুকআপ’-এ তিনি অংশগ্রহণ করেন। এই খেলায় সমসাময়িক ভারতের তিন তরুণ ক্রিকেটার শুবমান গিল, অভিষেক শর্মা এবং শ্রেয়াস আইয়ারের নাম উল্লেখ করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উক্ত তিন ক্রিকেটারের নাম পছন্দ অনুযায়ী সাজাতে বলা হয়েছিল। অনয়া কোনো দ্বিধা ছাড়াই জানান, তিনি ভারতীয় অলরাউন্ডার অভিষেক শর্মা-কে বিয়ে করতে চান।
হুকআপ অপশনের জন্য তিনি তারকা ব্যাটার শুভমন গিলকে বেছে নেন। খেলার নিয়ম অনুযায়ী ‘কিল’ অপশনের তালিকায় শ্রেয়াস আইয়ারকে রেখেছেন।
সাক্ষাৎকারের অন্য একটি অংশে অনয়া ক্রিকেটারদের আকর্ষণীয়তার বিচারে একটি ব্যক্তিগত র্যাংকিং প্রকাশ করেন। সেখানে তিনি অভিষেক শর্মাকে প্রথম স্থানে এবং শুভমন গিলকে দ্বিতীয় স্থানে রাখেন। এই তালিকায় শ্রেয়াস আইয়ার তৃতীয় এবং কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে চতুর্থ স্থানে স্থান দেন।
অনয়া বাঙ্গার, যিনি পূর্বে আরিয়ান বাঙ্গার নামে পরিচিত ছিলেন, অতীতে মুম্বাইয়ের বয়সভিত্তিক পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেছেন। সম্প্রতি থাইল্যান্ডে তার জেন্ডার-অ্যাফার্মিং সার্জারি সম্পন্ন হয়েছে দীর্ঘ রূপান্তর প্রক্রিয়া শেষে।
এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে স্থানীয় নারী ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। ২০২৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে নারী ক্রিকেট ক্যারিয়ার নতুনভাবে শুরু করার লক্ষ্যে বর্তমানে তিনি কঠোর অনুশীলনের মধ্যে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন