প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী নভেম্বরে চীনের একটি শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একত্রে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বুধবার এই তথ্যটি প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের মধ্যে এই বিষয়ে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্ভাব্য বৈঠক সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, “নিঃসন্দেহে।” তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের বৈঠকের সম্ভাবনা পূর্বেও আলোচনা করা হয়েছে এবং সেখানে এ ধরনের সুযোগ তৈরি হতে পারে।
১৮ ও ১৯ নভেম্বর শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯৮০-এর দশকে প্রতিষ্ঠিত এই অর্থনৈতিক জোটে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া—এই তিনটি দেশই অন্তর্ভুক্ত। সম্মেলনে পুতিনের উপস্থিতি নিশ্চিত হলেও, ট্রাম্প অংশগ্রহণ করবেন কিনা, তা এখনও হোয়াইট হাউস ঘোষণা করেনি।
ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ওয়াশিংটন মস্কোর ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে মস্কো এবং বেইজিংয়ের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। এই প্রেক্ষাপটে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, যুদ্ধের অবসানের আলোচনায় মার্কিন দূতরা গত সপ্তাহে মস্কো এবং কিয়েভ সফর করলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতির খবর জানাতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন