প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান। তিনি সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ সংঘটিত হতে পারে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।
ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। যদিও আমাদের (যুক্তরাষ্ট্র) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই, তবে ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে।’
তিনি আরও দাবি করেন যে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইরান ইসরাইল ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। এ ধরনের পরিস্থিতিতে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটার সম্ভাবনা রয়েছে।
তবে, ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ মেলেনি। উল্লেখ্য, দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেল প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন মধ্যপ্রাচ্যে শান্তি।’
ট্রাম্প ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘আমি তাদের চিনেছি। সত্যি বলতে, তারা উন্মাদ। সত্যিই উন্মাদ। এ কারণেই আমরা তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত তাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন